খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম


খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা যুবদলের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর টাউন হল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিপর্যস্ত পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল করতে তারেক রহমানের সরকার কাজ করছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। এ সময় জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে অসচ্ছল ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও পরিচালনা করা হয়।

Ads