মির্জাপুরে ড্রামট্রাকের চাপায় ২জন নিহত

শামীম মিয়া

১৭ মার্চ ২০২৪, ০২:১০ পিএম


মির্জাপুরে ড্রামট্রাকের চাপায় ২জন নিহত

ছবি- সংগৃহীত।


টাঙ্গাইলের মির্জাপুরে শনিবার রাত প্রায় ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় অজ্ঞাত ড্রামট্রাকের চাপায় ২জন নিহত হয়েছে।এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে।

 

নিহতরা হলেন,মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা গ্রামের সুশান্ত বাকালী (৩৫)ও অটোরিকসা চালক চান্দুলিয়া গ্রামের উজ্জ্বল মিয়া(৩৫)।তবে এ ঘটনায় আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়,রাত ৯টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় অজ্ঞাত একটি ড্রামট্রাক যাত্রী বোঝাই অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়।এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকসা চালকের মৃত্যু হয়।

 

এবিষয়ে গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন,অজ্ঞাত ড্রামট্রাকের চাপায় ২জন মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন ৩জন। ঘাতক ড্রামট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

 

Ads