বাংলাদেশে উগ্রবাদের কোন উত্থান ঘটেনি- রিজভী
০২ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম
বাংলাদেশে উগ্রবাদের কোন উত্থান ঘটেনি, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করারি এটি তাদের অপচেষ্টা।
তিনি আজ বুধবার (০২ এপ্রিল) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র নেতা বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোন উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোন ছোবল নেই, মানুষ নির্বিগ্নে ধর্মপালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছেন, ফ্যাসিবাদের দৌরাত্ম ছিলনা। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। শেখ হাসিনার আমলে যা সম্ভব ছিল না।
রিজভী বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছে সেটা তিনি বিশ্ববাসী দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল । একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ বসে নেই,কালো টাকা খরচ করছেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন। আওয়ামী লীগ অন্তর্ঘাতমূলক কর্মকান্ড করছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ-ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তার কোন বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে।
এসময় তিনি আরও বলেন, কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষােদগার করছেন। ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কিছু উপদেষ্টা। একজন উপদেষ্টা ২০০৭ সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি এবারও তা করছেন। মেহেরপুরে পেয়াঁজের দাম না পেয়ে একজন কৃষক আত্মহত্যা করেছে। উপদেষ্টারা সেগুলো নিয়ে কথা বলছে না। তারা সিন্ডিকেট ভেঙে দিলে কৃষক তার পন্যের ন্যায্য মজুরি পেতো। বিএনপি নেতা গত দুদিনে সড়কে ২০-২৫জন প্রাণ হারিয়েছে উল্লেখ করে বলেন, প্রশাসন শক্তভাবে কাজ করলে এতো লোক সড়কে প্রাণ হারাতো না।
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু জরুরি উল্লেখ করে বলেন- অর্ন্তবর্তী সরকারের জবাবদিহিতা থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন, এটা দুরভীসন্ধিমূলক।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন দেয়ার আহবান জানান। নির্বাচনী সরকার হচ্ছে বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহনযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে ধোয়াশা তৈরি হবে। ড,ইউনুসকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান রিজভী আহমেদ।























