রাষ্ট্রীয় সফরে কাতার-এ গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৫, ১১:৩৪ এএম


রাষ্ট্রীয় সফরে কাতার-এ গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ফাইল ছবি।

 

সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

আজ শনিবার (৩ মে) কাতার সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩ মে) তিনি কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ৫ মে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।

এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এদিকে সেনাপ্রধানের কাতার সফরের কদিন আগেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটিতে সফর করে এসেছেন।
 

Ads