ঈদুল আজহার ছুটি ১০ দিন- প্রেস সচিব
০৬ মে ২০২৫, ০৫:০৫ পিএম
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।
আজ মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে বলে জানান শফিকুল আলম।
























