তিন উপদেষ্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২৫, ০১:৪১ পিএম


তিন উপদেষ্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন

 

বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপদেষ্টাগণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার সময় এই তিন উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন।

এরপর উপদেষ্টাগণ সিভিল এভিয়েশন অথরিটি এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে হযরত শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প সম্পর্কিত একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেশনে অংশ নেন।

উক্ত সভায় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী অনলাইনে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিভিল এভিয়েশন অথরিটি এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Ads