ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব- উপদেষ্টা আসিফ নজরুল
১০ মে ২০২৫, ০৬:৪৮ পিএম
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
আজ শনিবার (১০ মে) বিকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া)–এর ওপর একটি মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘ফরহাদ (ফরহাদ মজহার) ভাই, বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।...আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব।’
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন।
ঘটনাগুলোর সত্য উদ্ঘাটন করা — কী কী অন্যায়, সহিংসতা বা অপরাধ ঘটেছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল, এবং কারা ভুক্তভোগী ছিল — তা প্রকাশ্যে আনা।
ভুক্তভোগীদের কথা শোনা — যাতে তারা তাদের কষ্টের কথা জানাতে পারে এবং সমাজ তা স্বীকার করতে পারে।
পূনর্মিলন (reconciliation) এবং শান্তি প্রতিষ্ঠা করা — অপরাধীদের বিচার না করেও (বা কখনও শর্তসাপেক্ষে ক্ষমা দিয়ে) সমাজে একটা নতুন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করা।
























