নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১২ মে ২০২৫, ০৮:০৯ পিএম
নতুন প্রশাসনিক ভবনের সামনে ভিসি সহ সাংবাদিক সমিতির কার্যকরী সদস্যবৃন্দ
`কলমে রেখেছি সাহসের শপথ, ঐক্য-নিষ্ঠা আর সৃজনশীলতায় এক দশক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে একঝাঁক তরুন সাংবাদিক নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী এবং এক দশক পূর্তি উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ।
১২ই মে (সোমবার) চেঞ্জ ইনিশিয়েটিভের চেঞ্জ এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান সকাল ১১ টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে পায়রা উড়িয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করেন। পরে নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু করে একটি আনন্দ র্যালী সাংবাদিক সমিতির কার্যকরী অফিসে পদার্পণ করে এবং প্রতিষ্ঠাবার্ষিকী ও এক দশক পূর্তি উপলক্ষ্য কেক কাঁটা হয়। পরবর্তীতে লাইব্রেরীর হল রুমে বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন ও মূল আলোচনা সভা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার এন্ড ভাইস-প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন, মহৎ ও সত্যের পেশা। আমাদের সাংবাদিক ভাই বোনেরা নিশ্চয়ই অনেক ভলো কাজ করছেন এবং পরিশ্রম করছেন। আমি আশাবাদী আগামীতেও তারা দেশের জন্য আরো ভালো কাজ করবেন এবং পূর্বে যেই সুযোগ সুবিধা গুলো ছিল না এখন তা পাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সঠিক ও সত্য সংবাদ প্রকাশে অবিচল থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবার নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
সাংবাদিক সমিতির এক দশক পূর্তির শুভেচ্ছা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং তর্থ্য নির্ভর সাংবাদিকতার আহ্বান জানিয়ে মূখ্য আলোচক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘তথ্য কখনো গোপন থাকেনা। তা আজ হোক বা কাল হোক প্রকাশ পাবেই। যারা সত্যকে গোপন রাখতে চায় তাদের এর প্রতিদান দিতেই হবে।’
বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ খোলার আহ্বান জানিয়ে তিনি বলেন ‘শুধু বিল্ডিং বানালেই শিক্ষার মান উন্নত হয়না। বিগত প্রশাসনের আমলে এতোদিন বড় বড় বিল্ডিং বানানো হলেও সাংবাদিকতা বিভাগ কেন খোলা হয়নি তার একটা বড় প্রশ্ন রয়ে যায়। কারন এ বিভাগটি চালু হলে অনেক সাংবাদিক তৈরি হবে প্রশাসনের চুরিচামারি কমে যাবে। তাই আমি আশা করবো আগামীতে সাংবাদিকতা বিভাগ খোলার বিষয়ে উপাচার্য মহোদয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন।’
এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ত্রিশাল শাখার ম্যানেজার মো: আনোয়ার হোসাইন ফুয়াদ।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ছাত্র সংগঠন এবং ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিকেলে বৃক্ষরোপণ এবং সন্ধ্যায় ফানুস উড়ানোর মাধ্যমে সাংবাদিক সমিতির এক দশক পূর্তির দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়

























