প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছেন


প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছেন

 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে এ উচ্চ পর্যায় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এছাড়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতির উপর প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

পরে কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

 

Ads