২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই হবে : শিক্ষামন্ত্রী

অয়ন আহমেদ

২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম


২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই হবে : শিক্ষামন্ত্রী

 

লতি বছরের ডিসেম্বর মাসেই ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) খান মইনুদ্দিন আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads