৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম


৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ প্রধানমন্ত্রীর

 

র্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিচালনা সহজ করা এবং সার্বজনীন শারদীয় দুর্গাপূজার উৎসব মুখর আয়োজন সুনিশ্চিত করতে আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে এই অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

সকল ধর্মের অনুসারীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ধর্মীয় উপাসনালয়গুলোর অবকাঠামোগত ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ঢাকা-১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ, মাদ্রাসা ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী নিজেই।

অনুদানের অংশ হিসেবে ঢাকা-১৭ এলাকাভুক্ত মোট ২৮টি মসজিদের প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। এই অর্থ মসজিদ ও সংলগ্ন মাদ্রাসাগুলোর উন্নয়ন ও নিত্যদিনের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় করা হবে।

অন্যদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন সহজ ও নির্বিঘ্ন করতে ১০টি মন্দির কর্তৃপক্ষকে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়, যা পূজা মণ্ডপ তৈরি ও উৎসবের আয়োজনে সহায়তা করবে।

এই অর্থিক সহায়তা পেয়ে বিভিন্ন উপাসনালয় কমিটির প্রতিনিধিরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের এমন সময়োপযোগী ও বৈষম্যহীন উদ্যোগ দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সার্বজনীন উৎসবকে অর্থবহ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Ads