হাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, আক্রান্ত ৮৫৫
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৯ জনে পৌঁছেছে।

















