প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অয়ন আহমেদ

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম


প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং সংযুক্ত আরব আমিরাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে এ আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

সাক্ষাৎকালে বাংলাদেশে আরও বেশি সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করা এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোসহ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তারা।

এ ছাড়া জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads