শাহজাদপুরে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধসহ গ্রেফতার ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ পিএম


শাহজাদপুরে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ৬ লক্ষ টাকার সরকারি ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ ।
জানা যায়, সোমবার রাত আড়াইটায় শাহজাদপুর থানার ওসি অপারেশন আসলাম হোসেন ও এস আই গোলজার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক খসরুল আলমের বাড়ীতে অভিযান চালিয়ে উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি নদীর পূর্বপাড় গ্রামের হাজী হজরত আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) কে প্রায় ৬ লক্ষ টাকার সরকারি ওষুধ ও বিক্রয় নিসিদ্ধ ভারতীয় ট্যবলেট, ক্যাপসুল,ইনজেকশান ও সিরাপসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে । আটককৃত আলমগীর নুকালী গ্রামের খসরুল আলমের বাড়ীতে ভাড়াটিয়া ছিলেন ।

এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয় ।এ বিষয়ে ওসি অপারেশন আসলাম হোসেন জানান, বিক্রয় নিসিদ্ধ সরকারি ওষুধ ও ভারতীয় ওষুধ চোরা কারবারীর মাধ্যমে মজুদ রাখিয়া বিক্রির অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Ads