শাহজাদপুরে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন এসিল্যান্ড
১২ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯ পিএম
হুরাসাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার আগুনে পুড়িয়ে দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া সুলতানা ।
বুধবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হুরাসাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া সুলতানা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার পোরজনা ইউনিয়নের হুরাসাগর নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো । এই অবৈধ ড্রেজারের খবর পেয়ে বুধবার দুপুরে সেই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ড্রেজার তিনটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কোন কার্যকলাপ এর তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ তাৎক্ষনিক গ্রহণ করা হবে।























