মেয়র মীরুর আগমনে জনতার ঢল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ পিএম


মেয়র মীরুর আগমনে জনতার ঢল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাময়ীক বরখাস্ত হওয়া মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মীরু শুক্রবার সকালে ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে এলাকায় ফিরেছেন। এ সময় তাকে তার সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এরপর বিসিকবাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজার অতিক্রম করেন। এ সময় তিনি হাত নেড়ে উৎসুক জনতা ও বাজার ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর হাইস্কুল মাঠের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন,আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমাকে অন্যায় ভাবে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় আসামী করে ফাঁসানো হয়েছে। আমি অচিরেই প্রতিটি ইউনিয়নে জনসভা করে এলাকাবাসিকে এ সম্পর্কে আসল ঘটনা খুলে বলব। মেয়র মিরু ১২ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। আর গত ১৭ নভেম্বর রাজশাহী কারাগার থেকে মুক্ত হন। এরপর সেখান থেকে তিনি ঢাকায় গিয়ে চিকিৎসা শেষে এ দিন প্রথম এলাকায় ফেরেন। তার এই আগমনে তার সমর্থকরা ব্যাপক শো-ডাউন ও সংবর্ধনার আয়োজন করে।

উল্লেখ্য গত ২০১৭ সালের ২ ফেব্রয়ারী শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর মহল্লায় অবস্থিত মেয়র হালিমুল হক মীরুর বাসভবনের সামনে শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু গ্রুপের সাথে ছাত্রলীগের একাংশের সংঘর্ষের সময় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায়  মেয়র মীরু সহ ৩৮ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। ২ বছর ১১ মাস কারা ভোগের পর ১৭ নভেম্বর জামিনে মুক্ত হন। এলাকায় তার আগমনে শহরে উৎসুক জনতার ঢল নামে।

Ads