সিরাজগঞ্জে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ০৭:১৮ পিএম


সিরাজগঞ্জে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার দুঃস্থদের মাঝে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদের থেকে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার এলাকার ৫ শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরন করেন। বেলা ১১ টায় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, ইউপি সদস্য আব্দুর রাউব, সহ প্রমূখ।

পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান, সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতা মহান বিজয় দিবস উপলক্ষ্যে হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবং সংসদ সদস্য তানভীর ইমামের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছি।

Ads