মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করলেন মেয়র সাজ্জাদুল হক রেজা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ নভেম্বর ২০২১, ০৮:০৪ পিএম


মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করলেন মেয়র সাজ্জাদুল হক রেজা

ছবি- সংগৃহীত ।

সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার ৫ নং ওর্য়াডের  গাড়ামাসী দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার পুকুর ভরাটের জন্য নিজস্ব অর্থায়নে ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

 

বুধবার সকালে পৌর গাড়ামাসী এলাকায় এই অর্থ প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং ওর্য়াড কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, মাদ্রসার প্রধান শিক্ষক  আল আমিন, আজিজ ক্কারী, প্রফেসর আলম, সাওকত আকন্দসহ এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ। 

Ads