বেলকুচিতে জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পরিদর্শন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ ডিসেম্বর ২০২১, ০৮:০৯ পিএম


বেলকুচিতে জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পরিদর্শন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

সিরাজগঞ্জের বেলকুচিতে সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনিসুর রহমান। গতকাল শনিবার রাতে  তিনি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

 

পরিদর্শনের সময় পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল, শাপলা চত্বর, শহীদ মিনার, গোলঘরসহ সুদৃশশ্য বৈশাখী মঞ্চসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন , উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান সহ সরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Ads