সেই ঢেঁকি শিল্প সোরহাব আলীর পাশে স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন
১২ জানুয়ারি ২০২২, ১০:৪১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৬ নং ধানগড়া ইউনিয়নের পূর্ব তেলিজানা গ্রামের সোহরাব আলীকে নিয়ে সাংবাদিক ছাইদুল ইসলাম আবির ও এম জুবাইল আকন্দ এনামুল দৈনিক সকালের সময়, আজকের সিরাজগঞ্জ ও প্রতিদিনের চিত্র পত্রিকায় ‘ঢেঁকি ভেঙ্গে জীবন সংগ্রামে সোহরাব আলী!’ ও হারিয়ে যাচ্ছে এক সময়ের ঢেকি শিল্প শিরোনামে সংবাদ প্রকাশ করেন।
সেই রিপোর্টে সোহরাব আলী জানিয়েছিলেন, আধুনিক যুগে এসেও ঢেঁকিতে ধান, চাল ভেঙ্গে জীবিকা নির্বাহ করছেন তিনি। এক সময় তিনি ছিলেন একজন সাধারণ দিনমজুর। এখন বয়সের ভারে নিজের শারিরীক অসুস্থাতার কারণে আর তেমন ভারি কাজ করতে পারেন না । তাই নিজ বাড়িতে ঢেঁকি বসিয়ে অন্যের ধান, চাল মারাই করে জীবিকা নির্বাহ করছেন। আধুনিক যন্ত্র আবিস্কারের ফলে আর তেমন মানুষ এই ঢেঁকি দিয়ে কাজ করেন না। এ কারণে তার পক্ষে সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি মানবিক সহযোগিতার কথাও বলেন ।
এরই ধারাবাহিকতায় সেই ঢেঁকি ভেঙ্গে জীবন সংগ্রামে সোহরাব আলীর বাসায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সামাজিক উন্নয়ন মূলক সংগঠন স্বপ্ন নিয়ে পথচলা এর প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী তার জন্য বাজার খাদ্য সামগ্রী উপহার দেন।
স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, ফেসবুকে আমি সাংবাদিক সাইদুল ইসলাম আবির ও এম জুবাইল আকন্দ এনামুল ভাইয়ের লেখা সোহরাব কাকাকে নিয়ে একটি প্রতিবেদন দেখেছিলাম এরই ধারাবাহিকতায় আমার সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা বিষয়টি কে আর ফ্যামেলী উল্লাপাড়াকে অবহিত করি । পরে কে আর ফ্যামেলির অর্থায়নে আজ সোহরাব কাকাকে আমরা এক মাসের বাজার করে দিয়েছি । বাজার পেয়ে সোহরাব আলী আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সোরহাব আলির চোখে মুখে অন্যারকম তৃপ্তিরও হাসি দেখা যায়।






















