বেলকুচিতে মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ
১৭ জানুয়ারি ২০২২, ১১:০৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সিরাজগঞ্জের বেলকুচিতে “আমাদের বেলকুচি ” নামক ফেসবুক গ্রুপের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের আয়োজনে আন্তঃ স্কুল মেধাবী অন্বেষণ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি ইউপি চেয়ারম্যান মির্জা সোলাইমান হোসেন, বেলকুচি অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আসলাম হোসেনসহ আরো অনেকেই।






















