গো খাদ্যের দ্বীগুন মূল্যে বৃদ্ধি- বিপাকে খামারিরা!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ মে ২০২২, ০৫:২৯ পিএম


গো খাদ্যের দ্বীগুন মূল্যে বৃদ্ধি- বিপাকে খামারিরা!

ছবি- প্রতিদিনের চিত্র বিডি।

 

সারাদেশে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে গো খাদ্যের দাম। থেমে নেই মুরগী ও মৎস খাদ্যের দামও। এ নিয়ে বিপাকে রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের  উপজেলার গো, মুরগী, মৎস ও খামারি । মাত্র তিন মাসের ব্যবধানে গো খাদ্যের মূল্য বেড়েছে দ্বীগুনেরও বেশি। উপজেলায় ছোট বড় গো খামারি মালিকদের সফলতা পাওয়ার একটা টার্গেট ছিলো  আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গবাদি পশু গরুকে ঘিরে।কিন্তু সফলতা ও লাভবান হওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না উপজেলার গো খামারি ও মুরগী,মৎস চাষীরা ।

 

গত তিন মাসের ব্যবধানে ভুসি বস্তা প্রতি নয়’শত থেকে এক হাজার টাকা, খৈলের দাম প্রতি বস্তায় ৪’শ থেকে ৫’শ টাকা এবং বস্তা প্রতি ফিডের দাম তিন’শ-চার’শ টাকা বেড়েছে বলে খামারিরা জানিয়েছেন। চিটা গুড়ের দামও অনেক বৃদ্ধি পেযেছে।


উপজেলার ক্ষীরতলা গ্রামের গো খামারি স্কুল শিক্ষক জনিল চন্দ্র মাহাতো  জানান, গত তিন মাসে ২৫ কেজির বস্তা প্রতি ফিডের দাম চার’শ - পাঁচ’শ টাকা বেড়েছে। সরিষা ও তিলের খৈল, চালের খুদ, চিটাগুড়ার দামও প্রতি বস্তায় তিন’শ থেকে  চার’শ বেড়েছে। তিন মাস আগে এক বস্তা  ভুসির দাম ছিল ১,হাজার-১’হাজার ২’শত টাকা। এখন বিক্রি হচ্ছে ২’হাজার থেকে ২’হাজার ২’শত টাকায় যা দ্বীগুনেরও বেশি। 

 

তিনি বলেন, “খড়ের দাম বেশি, ঘাসের দাম বেশি। কিন্তু গরু কে তো খাওয়াতে হবে। এই প্রাণীগুলোকে তো না খাইয়ে রাখা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে শুধু খড় খাওয়ানো হচ্ছে। এভাবে গো-খাদ্যের দাম বাড়লে আমাদের পক্ষে খামার পরিচালনা করা সম্ভব হবে না।”

 

তবে খড়ের দামও আগের চাইতে বেড়েছে বলে উপজেলার পশ্চিম লক্ষিকোলা  এলাকার আরেক ভাই ভাই এগ্রো  খামারের সত্বাধীকারী শামীম হোসেন   জানান।

 

তিনি বলেন, “গরুর প্রধান খাদ্য ধানের খড় আর ভূষি। অনেকে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এভাবে দাম বাড়তে থাকলে আমারও গরুর খামার তুলে ফেলতে হবে। খামারিদের কথা চিন্তা করে সরকারকে গো-খাদ্যের উপর নজর বাড়ানো দরকার।”

 

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, “গো-খাদ্য হিসেবে খামারিদের দানাদার খাবারের উপর চাপ কমিয়ে ঘাস উৎপাদনের দিকে মনোযোগ বাড়ানো উচিত।”
 

Ads