রাঙ্গামাটির মাঝেরবস্তিতে নববর্ষ উদযাপন পরিষদ কমিটি গঠিত
১৭ মার্চ ২০১৮, ০৬:৩৪ পিএম
বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ’কে স্বাগত জানানোর উদ্দেশ্যে বিগত ২৪বছরের ন্যয় এ বছর ২৫বছর (রজত জয়ন্তী) উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটির মাঝেরবস্তি এলাকায় বাংলা নববর্ষ উদযাপন পরিষদ ১৪২৫বঙ্গাব্দ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫মার্চ) বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।
এ সময় রাঙ্গামাটির মাঝেরবস্তি বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা ও ৩নং পৌর কাউন্সিলর পুলক দে, পরিষদের উপদেষ্ঠা নাসির উদ্দিন তালুকদার, উপদেষ্ঠা মাইকেল দাশ বিপ্লব’সহ অন্যান্য উপদেষ্ঠামন্ডলী উপস্থিত ছিলেন।
নব গঠিত কমিটিতে নিরুপম ত্রিপুরা আহ্বায়ক ও সদস্য সচিব অপুশ্রীং লেপচা এবং সুমন ত্রিপুরা অর্থ সচিব হিসেবে মনোনীত হয়। অন্যান্যদের মধ্যে যুগ্ন আহ্বায়ক বকুল আসাম, ছাবির আলম সুমন, সুদিপ্ত রাজ চৌধুরী সজল দাশ, যুগ্ন সদস্য সচিব জন ত্রিপুরা গৌরব ও ববি চাকমা, সহকারী অর্থ সচিব সঞ্জীব কুমার দাশ (মামুন)। মহিলা সম্পাদিকা হিসেবে মুনমুন চাকমা, শান্ত ত্রিপুরা, লক্ষ্মী দেবী নেওয়ার ও রিনি দে। অন্যদিকে বাবলু থাপা, শম্পু বাহাদুর থাপা, মোঃ নাহিদ, অরনপ ত্রিপুরা, প্রীতম চাকমা রিপন, দীপ্ত মান বড়–য়া, মোঃ জনি, সুজিত দে, অনিক ত্রিপুরা, শিমুল চৌধুরী, ডেনি ত্রিপুরা, রবি দে, আকিব, বিশাল ত্রিপুরা, মোঃ সাজ্জাদ, দিপশ চাকমা, মোঃ আরিফ, মোঃ জলিল, বারুদ চাকমা, প্রমোদ চাকমা, অমিতাভ নেওয়ার ও রাজেশ দাশ কার্যকরি সদস্য হিসেবে মনোনীত হয়।
বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে পরিষদের উদ্যেগে আগামী ১৫এপ্রিল ২রা বৈশাখ দিনব্যাপী বর্ণ্যাঢ্য র্যালী, পান্তা ভাত বিতরণ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে।
কমিটি কর্তৃক আগামী ১৫এপ্রিল ২০১৮ আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রশাসনের কাছ থেকে আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগীতা প্রদানের অনুরোধ জানানো হয়।



















