যেভাবে তৈরি করবেন মুরগির মাংস ও আনারসের সাসলিক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জুন ২০১৯, ০৫:২৪ পিএম


যেভাবে তৈরি করবেন মুরগির মাংস ও আনারসের সাসলিক

এখনই সময় আনারস বাগান থেকে বাজারজাতের তাই বাজারে পাওয়া যাচ্ছে চোখ ধাঁধানো আনারস।  আর এখনই মুরগির মাংস ও আনারসের সাসলিক তৈরির সবথেকে উত্তম সময়। মুরগির মাংসের সাথে আনারস কথাটা শুনতে যেন কেমন লাগে কিন্তু মুরগির মাংসের সাথে আনারস যে কি পরিমাণ স্বাদ আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না। এই রেসিপিটি তৈরি করতে মাত্র ৫টি উপাদানের প্রয়োজন আর সময় লাগে মাত্র ২০ মিনিট।

জেনে নিন রেসিপির প্রয়োজনীয় তথ্য:

উপকরণ:

ক) আনারস বড় কিউব করে কাটা ২ কাপ ও আনারসের জুস ১/৪ কাপ

খ) হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ

গ) আপনার পছন্দের তন্দুরি মসলা ২ চা চামচ

ঘ) মাখন বা অলিভ অয়েল আধা কাপ

ঙ) রসুন মিহি কিমা করা ২ চা চামচ

প্রণালি:

ক) মুরগির মাংসকে তন্দুরি মসলা, আনারসের রস ও রসুন দিয়ে মাখিয়ে করে রাখুন ১০ মিনিট। ঘরে টক দই থাকলে ২ টেবিল চামচ যোগ করতে পারেন। না দিলেও সমস্যা নেই।

খ) মাংসে লবণ দিতে হবে না, তন্দুরি মশলায় লবণ থাকে। কেবল আনারসে অল্প লবণ মেখে রাখতে পারেন। মুরগির মাংস মেরিনেশনের ১০ মিনিট পর সাসলিক গুলো কাঠিতে গেঁথে নিন। এক টুকরো মাংস, এক টুকরো আনারস এভাবে গেঁথে নিন। মাঝে মাঝে দিতে পারেন পেঁয়াজ কিংবা ক্যাপসিকাম।

গ) এবার প্যানে তেল কিংবা মাখন গরম করে সাসলিকগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করুন। চাইলে গ্রিলে কাবাব করে নিতে পারেন।

Ads