সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে দাম বাড়ল ২০ টাকা
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
ছবি- সংগৃহীত।
এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ২০ টাকা বেড়েছে ডিমের দাম। খুচরা প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা। কিন্তু এক সপ্তাহ আগেও খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩২ থেকে ১৩৬ টাকায়। এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৬ টাকায়।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিভিন্ন বাজার ও গ্রামীণ দোকানগুলো দেখে এ চিত্র দেখা গেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, লোকসানের ভয়ে অনেক ছোট ও মাঝারি খামারিরা লেয়ার মুরগি বিক্রি করে দিয়েছেন। এছাড়া বর্তমানে সবজির দাম বাড়তি থাকায় ডিমের ওপর চাপ বেড়েছে। একদিকে চাহিদা বেড়েছে, আবার অপরদিকে রয়েছে সরবরাহ সংকট। তাই ডিমের বাজার বাড়তি রয়েছে।
























