সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৪, ০২:১২ পিএম


সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত।

 

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্পতি  "মার্কেটিং স্ট্র্যাটেজি অফ সাউথইস্ট ব্যাংক’স তিজারাহ ইসলামিক ক্রেডিট কার্ডঃ সেলস টেকনিক এন্ড প্রডাক্ট নলেজ"- শীর্ষক দিন ব্যাপী একটি কর্মশালা প্রতিষ্ঠানটির ট্রেনিং ইনস্টিটিউট এ আয়োজন করে । সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন উক্ত কর্মশালা উদ্বোধন করেন।

 

উক্ত কর্মশালায় মার্কেটিং প্রসেস, কাস্টমার সার্ভিস এর পাশাপাশি  তিজারাহ ইসলামিক ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট বিভিন্ন পরিষেবা ও নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় । ব্যাংকের বিভিন্ন শাখার ও প্রধান কার্যালয় হতে ৫৫ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন । 
 

 

Ads