এস আলমের সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে : গভর্নর
২১ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম
ইসলামী ব্যাংকে থাকা এস আলামের মালিকানাধীন সকল শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। তাদের শেয়ারগুলো এখন সরকারি মালিকানায় চলে যাবে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের বোর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আস্তে আস্তে তাদের মালিকানাধীন সব ব্যাংকের ভোট ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
























