রাজারহাটে ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গোপনে নিয়োগ পরিক্ষা সম্পূর্ণ

এম এম আল মামুন

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পিএম


রাজারহাটে ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গোপনে নিয়োগ পরিক্ষা সম্পূর্ণ

ছবি- সংগৃহীত।

 

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গোপনে নিয়োগ পরিক্ষা সম্পূর্ণ হয়েছে। গত বৃহস্পতিবার ১২ই রবিউল আউয়াল ২৮ই সেপ্টেম্বর/২৩ সরকারী ছুটির দিনে ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ সম্পূর্ণ করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে।

 

স্থানীয় সুত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায় তিনটি পদের পরিক্ষা স্কুলে নেওয়া হচ্ছে। একজন ল্যাব এসিস্ট্যান্ট, একজন পিওন ও একজন পরিচ্ছন্ন কর্মী। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে এলাকাবাসী কেউয়ে কিছু জানে না। পরিক্ষায় প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বড় ভাইয়ের ছেলে নাঈমকে ল্যাব এসিস্ট্যান্ট, সেকেন্দার আলীর ছোট ভাইয়ের জামাতাকে পরিচ্ছন্ন কর্মী এবং তার আরেক নিকট আত্মীয় শরিফুল ইসলামের ছেলে ফারুক মিয়াকে পিওন হিসেবে প্রার্থী চুড়ান্ত করে ফল প্রকাশ করা হয়েছে।

 

এই নিয়োগের বিষয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সেকেন্দার আলীর পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত অথচ কিভাবে এই নিয়োগ সম্পূর্ণ করলেন।

 

Ads