রামগড়ে রাতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

রতন বৈষ্ণব ত্রিপুরা

১১ অক্টোবর ২০২৩, ০৩:০১ পিএম


রামগড়ে রাতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের বৈদ্যটিলা নামক স্থানে রাত ১১টায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রাকিবুল ইসলাম(৩০) পিতা- মৃত আবুল কাশেমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদার করে ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল রাত ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার- নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এই অর্থদণ্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা ভংগের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার -নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধ ভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Ads