আসামি গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে কাউন্সিলর পল্টুর সংবাদ সম্মেলন

সাকিবুল ইসলাম স্বাধীন

১৪ অক্টোবর ২০২৩, ১১:০৪ পিএম


আসামি গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে কাউন্সিলর পল্টুর সংবাদ সম্মেলন

ছবি- সংগৃহীত।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: তরিকুল আলম পল্টু আজ দুপুর ১টায় রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি বিগত ৫ বার কাউন্সিলর নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে কোন রকম সন্ত্রাস বা গন্ডগল ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

কিন্তু গত ২১জুন ২০২৩ নির্বাচনে আমি একজন কাউন্সিলর প্রার্থী ছিলাম।আমার প্রতিদ্বন্দি আলিফ আল মাহমুদ লুকেল ২১জুন ২০২৩ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেই সবসময় মারমুখী আচরণ, অকর্থ্য ভাষা তার লোকবলসহ সন্ত্রাসী কার্যক্রম করেন।

 

এছাড়াও আমাকে প্রাণনাশের হুমকি ও গুম করার হুমকি দিয়ে চলে যান। এছাড়াও তিনি আরও বলেন নির্বাচনের সময় আমার প্রচার মাইক ব্যবহারকারী অয়োনকে নির্বাচনের ৪/৫ দিন পর অন্যায়ভাবে লুকেন ও তার সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে মারধর করে।

 

এছাড়াও গত ০৩/১০/২৩ তাড়িখে তালাইমারী বাজার রাস্তার উত্তর পার্শ্বে আমার দলীয় কার্যালয়ের ভেতরে আমি ও আমার ভাগ্নে ইনজামামুল আল মাহমুদ রিয়ান বসে ছিলাম। এ-সময় রাত্রি ১০:৩০ মিনিটে বাইরে থেকে ১ নং আসামী লুকেন রিয়ানকে ডাক দেয়। রিয়ান রিয়ান তার ডাকে সারা সারা দিয়ে দরজার বাইরে গেলেই লুকেনসহ তার সন্ত্রাসী বাহিনী ১৫/২০ জন রিয়ানকে হত্যার উদ্দেশ্যে ডান হাতের উপর,বুকে,মাথায় ডান হাতের কবজিতে চাইনিজ কুড়াল, চাপ্পর ও হাতুড়ি দিয়ে গুরুতর জখম করেন। সে-সময় রিয়ান মাটিতে লুটিয়ে পড়লে তার মৃত্যু নিশ্চিত বলে চলে যায় লুকেন ও তার ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী।

 

তারা চলে যাওয়ার সময় আমাকে পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়া আমার ভাগ্নে রিয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এরপরে ০৪/১০/২৩ তারিখে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়,যার মামলা নং ০৫। কিন্তু এতকিছু হওয়ার পরেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের আইনের আওতায় আনা হচ্ছে-না।

 

এছাড়াও কাউন্সিলর পল্টু বলেন আজ সকালে আমি বাসা থেকে বের হওয়ার আগে আবারও আসামীরা আমাকে বলে কালকে দায়িত্ব গ্রহণ করে আসতে দে,তারপরে তোদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

 

এবিষয়ে লুকেনের কাছে জানতে চাইলে তিনি বলেন সব মিথ্যা করা। আমি সকাল থেকে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত।

 

এছাড়াও কাউন্সিলর পল্টুর করা মামলার আসামিদের কেন ধরা হচ্ছে না এবিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ ওসি মো: সোহরাওয়ার্দী হোসেন বলেন মামলার পর একজন আসামিকে ধরা হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে।

Ads