ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে প্রার্থীতা ঘোষণা প্রভাষক ইমরানের

সুজিত কুমার চক্রবর্তী

২৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ এএম


ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে প্রার্থীতা ঘোষণা প্রভাষক ইমরানের

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩  ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন প্রভাষক ইমরান হাই জাবেদ।

শনিবার  (১৪ অক্টোবর ) দুপুরে  নাসিরনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়  তিনি এ আগ্রহের কথা ব্যক্ত করেন।তিনি উপজেলার গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের শিশু ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

মতবিনিময়ের সময় প্রভাষক ইমরান হাই জাবেদ বলেন,আজ আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনে সংসদ সদস্য হতে বাংলাদেশ আওয়ালীগরের মনোয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করলাম।

এ সময় তিনি আরও বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দলের মনোনয়ন চাইব। তিনি আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দিবেন।জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

জানা যায়,ইমরান হাই জাবেদ সিলেটের ওসমানীনগরে বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজে বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।তিনি ছাত্র জীবনেই সামাজিক ও  সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি ২০০১ সালে উপজেলার নুরপুর শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের সভাপতি নির্বাচিত হন।এছাড়া ১৯৯৯ সালে  উপজেলার গোকর্ণ ইউনিয়ন ছাত্রলীগ ও ২০০৩ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হন।পরবর্তীতে ২০১৩ সালে তিনি গোকর্ণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২২ সালে গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও তিনি এ মতবিনিময় সভায় আওয়ামীলীগের রাজনীতির সাথে তার পরিবারের ভূমিকা ও নিজের রাজনৈতিক  সম্পৃক্ততার কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

 

Ads