রাজশাহীতে টেনিস ভেন্যু ও থানা পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার
১২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ছবি- সংগৃহীত।
রাজশাহীতে মহানগরীতে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স-এর আয়োজনে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) ২৯তম রাজশাহী আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৩ আগামী ১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরএমপি সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় আজ ১১ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ভেন্যু পরিদর্শনসহ আয়োজনের সার্বিক বিষয়ে তদারকি করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। টেনিস কমপ্লেক্সের কর্মকর্তাদের তিনি বলেন তাদের সার্বিক যত ধরনের সহযোগিতা দরকার সবটাই করবেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন টেনিস কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।
এরপর আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বেলপুকুর থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কমিশনার মহোদয় পুলিশি সেবা নিশ্চিত করতে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে থানার সকল অফিসার ও ফোর্সকে নির্দেশ প্রদান করেন। সব সময় সত্যের পথে থেকে জনগণের হয়রানি ছাড়া যেন সহজে সফল সহযোগিতা করে।
এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মধুসুদন রায়, কাটাখালী থানা অফিসার ইনচার্জ জনাব মো: তৌহিদুর রহমান ও বেলপুকুর থানার অফিসার ইনচার্জ জনাব মো: মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

























