মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসিতে এক জন বাদে সবাই জিপিএ-৫
২৬ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ পরীক্ষার্থী অংশ নেন।যাদের মধ্যে ৩৯জন গোল্ডেন জিপিএ-৫সহ মোট ৪৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবং এক জন ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
গোল্ডেন জিপিএ-৫ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,অপু,রুবায়েত,বেনজীর, রাজিব,সাইফ,নাবিল,ফিয়াজ,মুন্না,পারভেজ, সামি,ওসেউ,পিয়াস,হামিম,হোসাইন,মাহির, আলভি,নবীন,তানজিম,ফারহান,রিয়াদ,সোহান, সাবিদ,ফাহিম,রাদিত,লাবিব,সাফিউর,জাওয়াদ, জুবায়ের,মিনহাজ,মাঈনুল,মাশরিক,তাসশিন, সাকিব,ফাহাদ,সিয়াম,জামিল,বায়জিদ, মুনতাসির,শাদিত,শুভ,শায়খ,হাশেম,আবিদ, আয়মান,ফয়সাল ও অষ্কন।এছাড়া শাহরিয়ার জিপিএ- ৪.০৮ পেয়েছেন।
এবিষয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, রিয়াজ আহমেদ চৌধুরী জানান,শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে।
আগামী দিনগুলোতে আরও ভালো ফলাফল আশা করছি।

























