মির্জাপুরে নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ

শামীম মিয়া

২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম


মির্জাপুরে নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ

ছবি- সংগৃহীত।


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি এর উদ্যোগে আগামী ৭জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে শুক্রবার লিফলেট বিতরণ করেছে। সে সময় মির্জাপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ঘন্টাব্যাপী লিফলেট বিতরণ করেন।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, উপজেলা যুবদলের তিন যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, মো.ফরিদ মিয়া, মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লাভলু সিদ্দিকী, পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সিদ্দিকী, সদস্য সচিব সিয়াম আহমেদসহ অনেকেই।

 

লিফলেট বিতরণের সময় উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত জনগণকে আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার জন্য নিষেধ করেন। পাশাপাশি অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে বিএনপি নেতা-কর্মীসহ সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান।

 

লিফলেটে ভোট গ্রহণে নিযুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সকল প্রকার ট্যাস্ক,খাজনা,বিদ্যুৎ বিল প্রদানে বিরতসহ সকল প্রকার ব্যাংক লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলার কথা লেখা রয়েছে।

Ads