নাঙ্গলকোটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জহিরুল ইসলাম রুবেল

০৪ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম


নাঙ্গলকোটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি- সংগৃহীত।

 

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা ও আলোচনা সভার মাধ্যমে বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পালিত হয়েছে। 
 

কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক রফিকুল হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব কে.এম সিংহ রতন।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়া, সাবেক নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মিন্টু, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানবীর মাহবুব অন্তর সহ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Ads