গুইমারাতে ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে প্রশাসন


গুইমারাতে ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে প্রশাসন

ছবি- সংগৃহীত।

 

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারাতে প্রায় ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুইমারা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়া নামক স্থানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

জানা যায়, মঙ্গলবার ভোরে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর আমিনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করে।

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আমিন জানান, ঐ এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেত উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।

 

Ads