শৈত্যপ্রবাহ: কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম


শৈত্যপ্রবাহ: কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ছবি- সংগৃহীত।

 

কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠাণ্ডায় স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এমন অবস্থায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রসাশন।

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

 

জানা গেছে, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে কর্তৃপক্ষ। ফলে কনকনে ঠাণ্ডায় স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

 

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেওয়া হবে।কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

Ads