নাঙ্গলকোটে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ ১৭ দিনেও সন্ধান মেলেনি
২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
শামীমা আক্তার।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ছগরীপাড়া পাকিস্তানী বাড়ীর মোঃ জহিরুল হক ভূঁইয়ার মেয়ে শামীমা আক্তার নামের এক মানসিক ভারসাম্যহীন এক নারী গত ৬ জানুয়ারি বাড়ী থেকে নিখোঁজ হন।
দরিদ্র বাবা মা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্হানে খোঁজা খুজি করে না পেয়ে নিখোঁজের পিতা বাদী হয়ে গত ২০ জানুয়ারী নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।১৭ দিনেও খোঁজ নিখোঁজের বাবা মা মেয়েকে ফিরে পেতে পাগল প্রায় মা বাবা।























