নারায়ণগঞ্জে গুদামে আগুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম


নারায়ণগঞ্জে গুদামে আগুন

ছবি- সংগৃহীত।

 

নারায়ণগঞ্জের বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে মজুতকৃত প্লাস্টিকের পাইপে আগুন লেগেছে। শনিবার দুপুরে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বাহিনীর কাছে শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে বিআইডব্লিউটিএর স্তূপ করে রাখা পাইপে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় ১টা ২৩ মিনিটে।

 

পরবর্তীতে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণকাজে যোগ দিয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

 

 

Ads