সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত মাহফুজা সুলতানা মলি এমপিকে ফুলেল শুভেচ্ছা

চৈতন্য চ্যাটার্জী

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম


সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত মাহফুজা সুলতানা মলি এমপিকে ফুলেল শুভেচ্ছা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জয়পুরহাট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা সুলতানা মলিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং এলাকাবাসি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

গত মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলা আওয়ামী লীগ অফিসের নিচে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক এমএনএ মুজিবর রহমান (আক্কেলপুরী) এঁর সুযোগ্য কন্যা মাহফুজা সুলতানা মলিকে নৌকা সদৃশ ফুলেল তোড়া ও ফুলেল মালা দিয়ে বরণ করে নেয় আক্কেলপুরবাসী। তারা আনন্দ উচ্ছাসে ফেটে পরে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে উপজেলা পরিষদ চত্বর।

 

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ আতিকুজ্জামান, উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম, উপজেলা ছাত্র লীগের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

পরে নবনির্বাচিত সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে ও সাবেক এমএনএ মুজিবর রহমান (আক্কেলপুরী) এঁর প্রতিকৃতিতে ও বেলার মাঠে, মুক্তিযোদ্ধা বধ্যভূমিতে পুস্পস্তবক অপর্ণ করেন।

 

এসময় মাহফুজা সুলতানা মলি বলেন, আমার বাবা বিপ্লবী-সংগ্রামী সাবেক এমএনএ শহীদ মুজিবর রহমান। দেশ বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক, জনতৈষী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, সমাজচিন্তক, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের আলোকবর্তিকা, দেশমাতৃকার স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক। তাঁর কন্যা ও একজন রাজনৈতিক কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বিশ্বনেত্রী শেখ হাসিনা আমাকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য করেছেন। মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

তিনি আরও বলেন, এই এলাকার দায়িত্ব পেলে আমরা যেসব উন্নয়ন মূলক কাজ শেষ করতে পারিনি সেগুলো শেষ করবে এবং আমার বাবার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আক্কেলপুর মহিলা কলেজকে সরকারিকরণ করার জন্য সরকারি মোতাবেক সর্বোচ্চ চেষ্টা করব।

 

 

Ads