তাপদাহে গোপালগঞ্জের হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে

নাবিলা খাঁন

২১ এপ্রিল ২০২৪, ১০:৩১ পিএম


তাপদাহে গোপালগঞ্জের হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে

ছবি- সংগৃহীত।

 

গোপালগঞ্জের তাপমাত্রা শনিবার ৪০ডিগ্রি ছাড়িয়ে তীব্র থেকে তীব্র তাপদাহ বইছে। রোববার বিকেল ৪টার দিকে ৩৯ ডিগ্রি ছাড়িয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে এ রিপোট পাঠানোর আগে তাপমাত্রা নেমে ৩৭ ডিগ্রিতে দাড়িয়েছে। এ ভাবে গত বেশ কয়েকদিন ধরে এমন প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। অব্যাহত তাপদাহের আক্রান্তে পড়েছে নিন্ম-আয়ের মানুষগুলো। রিকসা চালক ও দিনমজুর থেকে শুরু করে গোপালগঞ্জের জনজীবনে অস্থিরতা নেমে পড়েছে।

 

এদিকে, গোপালগঞ্জে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার চলতি মৌসুমে গোপালগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ৪০দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস ও রোববার ৩৯ডিগ্রি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বে নিয়োজিত আবু সুফিয়ান।

 

অপরদিকে, গোপালগঞ্জের সিভিল সার্জন মো, জিল্লুর রহমান রোববার (২১এপ্রিল) বিকেল  ৪টা ১০মিনিটের সময় আমাদের  এ প্রতিনিধিকে জানিয়েছেন, গত কয়েকদিনের প্রচন্ড গরমে গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছে। এরমধ্যে বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্করা। তবে, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক গুলোতেও বাড়ছে সব বয়সী রোগীর সংখ্যা এমন দাবী করে সিভিল সার্জন মো, জিল্লুর রহমান  বলেন, অধিকাংশ বয়স্ক মানুষগুলো হিটস্ট্রোক এবং পানিশূণ্যতায় ভুগে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 

অপরদিকে, গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলো রোগীতে কানায় কানায় পরিপূর্ণ হওয়ায়, রোগীদের ঠাই হচ্ছে হাসপাতালের বারান্দাসহ নানা জায়গায়।

 

রোববার বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো, আফতাব জিলানি বলেন, প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছে। রোগীর পরিমান এতোই বেশি যে রেজিষ্ট্রার খাতা না দেখে পরিমান বলা সম্ভব নয়। এরমধ্যে বয়স্ক রোগী ছাড়াও ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বলে দাবী করেন তিনি।

 

 

Ads