নিখোঁজ শিশু সহোদরকে ৫দিন পর বাবার কাছে বুঝিয়ে দিলেন কোটালীপাড়া থানা পুলিশ
২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বাবার প্রতি অভিমান করে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ মাকে খুজতে বেরিয়ে পথ ভুলে নিখোঁজ শিশু সহোদরকে বাবার কাছে বুঝিয়ে দিলেন কোটালিপাড়া থানার এস আই মো, কামরুল ইসলাম।
ফারজান(৭) ও ফাহিম(১৩), শিশু সহোদরের বাড়ী,পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামে। তারা ওই গ্রামের মো: মনির হোসেন হাওলাদারের সন্তান।
মঙ্গলবার ২৩শে এপ্রিল কোটালীপাড়া থানার এস আই মো, কামরুল ইসলাম সাংবাদিকদের জানান,গত বৃহস্পতিবার শিশু ফারজান(৭) ও ফাহিম(১৩)এর বাবা মনির হোসেনের সাথে তাদের মায়ের ঝগড়া-ঝাটি হয়।
এরপর বাবার উপর অভিমান করে তাদের মা ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ীতে লুকিয়ে থাকে।
মা নিখোঁজ হয়েছে ভেবে মাকে খুজতে গ্রামের বাড়ী,পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ থেকে বেরিয়ে শিশু সহোদর ফারজান(৭) ও ফাহিম(১৩) পথ ভুলে নিখোঁজ হয়ে কোটালীপাড়ায় আসে।
বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া থানার এসআই মো, কামরুল ইসলাম শিশু দুটিকে থানায় নিয়ে তাদের বাবা মো, মনির হোসেনকে সংবাদ দিয়ে নিখোঁজ সহোদরকে বাবার হাতে তুলে দেন।























