বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল আকারের 'তলোয়ার মাছ'
২৪ এপ্রিল ২০২৪, ১১:০০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ‘তলোয়ার মাছ’ ধরা পড়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটি দেখা যায়।
এসময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ধলা মিয়া নামে এক আড়তদার মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন।
জেলেরা জানায়, বুধবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ্যে এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম তাদের জালে উঠেছে।
মাছের ক্রেতা জানান, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।























