মির্জাপুরে বৃষ্টি জন্য নামাজ আদায়
২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টি জন্য নামাজ আদায় করলেন মুসল্লীরা। শনিবার উপজেলার দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইসতিসকার নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন,টাঙ্গাইল সদর বেপারীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম।
জানাগেছে, দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন।পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও উপস্থিত ছিলেন।
















