মাধবপুর পৌরসভার কর্মবিরতি ব্যাহত হচ্ছে সেবা
২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম
ছবি- সংগৃহীত।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কর্মবিরতি ব্যাহত হচ্ছে সেবা। রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে পৌরসভার কার্যালয়ে ঝুলছে তালা এবং পৌর কার্যালয়ের বারান্দায় কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানার হাতে কর্মবিরতি করতে দেখা যায়।
এ বিষয়ে পৌর কতৃপক্ষের সাথে কথা হলে, পৌর কতৃপক্ষ জানায় গত বৃহস্পতিবার পৌরসভার গাবতলি সিএনজি স্ট্যান্ডে টোল আদায়কে কেন্দ্র করে পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীদের উপর হামলা চালায় এবং মারধর করে কাউন্সিলর ও কর্মচারীদের আহত করা হয় পৌর কতৃপক্ষ আরও জানায় এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা কর্মবিরতি করছে যতক্ষণ না হামলাকারীদের আইনী ব্যবস্থা গ্রহণ না করা হবে কেউ পৌরসভার কাজে ফেরবে না বলে জানান।
পৌরসভার এক বাসিন্দার সঙ্গে কথা হলে তিনি বলেন, আজ সকালে আসছিলাম আমার ছেলের জন্ম-নিবন্ধন করা জন্য কিন্তু এসে দেখি তাদের নাকি কর্মবিরতি চলছে। এই কর্মবিরতির কারণে আজকের দিনটায় আমার নষ্ট হয়ে গেল এটা ঠিক নয় আমরা সাধারণ মানুষ কেন এর ফল ভোগ করব।
এদিকে, পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের এ কর্মবিরতির কারণে পৌরবাসীর দুর্ভোগ পড়েছে। তাদের প্রয়োজনীয় কাজ ব্যহত হচ্ছে। ময়লা আবর্জনাও অপসারন করা হচ্ছে না, পৌর এলাকার ছাত্র ও ছাএীরা নাগরিক সনদ ও ভোটার তালিকা হাল নাগাদ করণের জন্য এসে চরম দুর্ভোগে পরেছে। পৌর সভায় কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। সকল নাগরিক সেবা বন্ধ।






















