রামগড় উপজেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচন
২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের (সেশন) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে পুনরায় উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব ফায়জুর রহমান এবং উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জনাব আনোয়ার হোসাইন।
সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ফায়জুর রহমান পুনরায় আমীর নির্বাচিত হন। পরবর্তীতে শপথ গ্রহণ ও পরামর্শক্রমে আনোয়ার হোসাইনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ রামগড় উপজেলার সর্বস্তরের জনগণের কল্যাণ ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।



















