কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৬

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম


কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৬

ছবি- সংগৃহীত।

 

ক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতরা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। এর আগে গতকাল সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কক্সবাজারের একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা শেষ করে মাইক্রো করে বাঁশখালী ফিরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় শ্যামলী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রো সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী শ্যামলী বাস মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোতে থাকা লোকজন বেশি হতাহত হয়েছেন।

Ads