এখন ভূমিসেবা অনেক স্মার্ট হয়েছে-ইউএনও শেখ নুরুল আলম
১০ জুন ২০২৪, ০১:২৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
কষ্টের টাকায় কেনা জমি বা ফ্ল্যাট যদি ঠিক না থাকে তাহলে হলে কারোরই ঘুম হবেনা। অথচ আমাদের মধ্য বয়সের পর যখন বাবা মা মারা যান তারপর জমির কাগজ পত্র দেখি। এখন ভূমি সেবা অনেক স্মার্ট হয়েছে। তাই আমাদের সবারই দালাল না খুঁজে আমাদের ল্যান্ড’(ভূমি সেবা)বুঝা উচিত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম।
স্মার্ট ভুমিসেবা,স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে ভুমি সেবা সপ্তাহ চালু হয়েছে।এই সেবা উপলক্ষে বিকাল সারে ৩ টায় উপজেলা ভুমি অফিস চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।
সে সময় আরও বক্তব্য রাখেন,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম,প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা শুভাশীষ কর্মকার, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল,বনবিভাগের বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান,সার্ভেয়ার মো. আব্দুল আওয়াল,ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ।
পরে অতিথিবৃন্দ বেলুন উরিয়ে ও ফিতা কেটে ভুমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন।এ সময় আশ্রয়ন প্রকল্পের অর্ধশতাধিক পরিবার উপস্থিত ছিলেন।























