শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি


শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

  

রক্ত ভেজা বাংলায়,খুনি হাসিনার ঠাই নাই এই স্লোগান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার সকালে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুস সামাদ বাবু, মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কতৃক বিগত ১৭বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যা করা হয়েছে। হাসিনা ও তার দোসরদের অনতিবিলম্বে বিচারের করতে হবে। এবং শেখ হাসিনাসহ যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনতে হবে।


 

 

Ads