ইউএনও - ওসি'র সাথে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
১৪ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার (১৪ই আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এর সঙ্গে তাদের নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সাংবাদিক নেতারা।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, রামগড় প্রেস ক্লাব সভাপতি মো.নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন, সহ-সভাপতি শুভাশীষ দাস, সহ-সভাপতি মো.বাহার উদ্দিন, যুগ্ম- সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন কিরন, সম্মানিত সদস্য মো. মাসুদ রানা, মো.শাহেদ হোসেন রানা, সাইফুল ইসলাম, মো.জহিরুল ইসলাম, মো.নিজাম উদ্দিন তুহিন, নুরুল আলম শরীফ সহ বেলাল হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, এসআই জাফরসহ সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা প্রশাসন ও রামগড় থানার পুলিশ বিভাগের সাথে নবগঠিত রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎতের মাধ্যমে অত্র উপজেলার সুফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,এসআই জাফরসহ কর্তব্যরত পুলিশ অফিসারগন।




















